৫:৪৮ অপরাহ্ণ
মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের শোক
সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডের সেক্রেটারী মিসবাহুল ইসলাম চৌধুরী (৫২) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় আমীরে জামায়াত বলেন- সিলেট মহানগরীর রুকন ও ৪নং ওয়ার্ড সেক্রেটারী মিসবাহুল ইসলাম চৌধুরী ছিলেন একজন দ্বীনের দ্বায়ি। তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দ্বীনের দ্বায়ি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে ইসলামী সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দেশের অর্থনৈকিত সমৃদ্ধিতে তিনি অগ্রনী ভুমিকা পালন করে গেছেন।
মানবতার কল্যানে তিনি সব সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন। স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা সহ সামাজিক অঙ্গনে তিনি ছিলেন সদা সম্মূখে। তার ব্যক্তিগত প্রচেষ্টায় কানাইঘাটস্থ নিজ গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে তিনি দেশ জাতি ও সমাজের উন্নয়নে সব সময় সক্রিয় ছিলেন।
মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে আমরা একজন ইসলামী আন্দোলনের সক্রিয় সাথীকে হারালাম। যা সহজে পুরণ হবার নয়। আল্লাহ মরহুম মিসবাহুল ইসলাম চৌধুরীকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।