শুক্রবার, নভেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ জুলাই ২০ ২০
৮:৩৮ অপরাহ্ণ

ফলোআপ : দুই কিশোরকে বেঁধে নির্যাতন কমলগঞ্জে নির্যাতনকারী গ্রেফতার

আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে মুঠোফোন চুরির অভিযোগ তুলে মুন্না পাশি (১৪) ও জগৎ নুনিয়া (১৫) নামের দুই কিশোরকে ৮ ঘন্টা গাছের সাথে বেঁধে নির্যাতন করে।
এ ঘটনায় রাজেশ পাশি বাদি হয়ে নির্যাতনকারী সাহাদত (৪০)-কে প্রধান আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। শুক্রবার রাত ১০টায় কমলগঞ্জ থানার পুলিশ পার্শ্ববর্তী চাম্পারায় চা বাগান থেকে প্রদান আসামী সাহাদতকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান ২ কিশোর নির্যাতনে মামলা ও প্রধান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ,শনিবার ৩টায় আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ