সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০ ২৬
১০ :৩০ পূর্বাহ্ণ

প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই

প্রেসক্লাব কুলাউড়ার অস্তিত্ব, স্বাতন্ত্র্য ও সাংগঠনিক স্বাধীনতা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটির নেতৃত্ব। জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক কর্মকর্তা কারও অধিকার নেই একটি স্বাধীন পেশাজীবী সংগঠনকে বিলুপ্ত করার বা তার সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ করার।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কুলাউড়ার জরুরি সভায় সংগঠনের অস্তিত্ব ও চলমান কার্যক্রম নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, প্রেসক্লাব কুলাউড়ার একটি কার্যকর কমিটি রয়েছে।

দায়িত্বশীল নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম যথারীতি চলমান। ফলে সংগঠনটি বিলুপ্ত হয়েছে কিংবা অন্য কোনো সংগঠনের সঙ্গে একীভূত হয়েছে বলে প্রচার করা বিভ্রান্তিকর।

এ ছাড়া সভায় প্রেসক্লাব কুলাউড়ার গৌরবময় তিন দশক পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য স্মারক ম্যাগাজিন ‘তিরিশ’-এর প্রকাশনা কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্মারকটির প্রকাশনা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রেসক্লাব কুলাউড়ার নাম, অস্তিত্ব ও সাংগঠনিক মর্যাদা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব কুলাউড়া একটি স্বাধীন ও স্বতন্ত্র পেশাজীবী সংগঠন। এর অস্তিত্ব, মর্যাদা ও গঠনতান্ত্রিক অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ