বুধবার, নভেম্বর ৪, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
৪ নভেম্বর ২০ ২৬
৬:৩১ অপরাহ্ণ

জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিত।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জাকির আহমদ। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই দিন সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

তবে দিনটির ঐতিহাসিক তাৎপর্য ও ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরতে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ