রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ অক্টোবর ২০ ২০
১০ :২৯ পূর্বাহ্ণ

প্রকৌশলী আইয়ুব আলীর মৃত্যুতে নাটাবের শোক

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার জীবন সদস্য, যক্ষ্মা রোগীদের সেবায় আত্মনিবেদিত ব্যাক্তিত্ব সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান নাটাব কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও পিডিবি সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আইয়ুব আলী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সমিতির সভাপতি ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপ বলেন, তাঁর মতো একজন নিবেদিত প্রাণ সমাজ সেবককে হারিয়ে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য, প্রকৌশলী মো. আইয়ুব আলী ২৪ অক্টোবর শনিবার নিজ বাসভবনে সকাল সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ