মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১ ডিসেম্বর ২০ ২৪
৭:৪২ অপরাহ্ণ

কমলগঞ্জের মাধবপুর লেক পর্যটকদের আকর্ষিত করতে স্থাপিত হল লেক পয়েন্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের মধ্যে অবস্থিত দেশী বিদেশী পর্যটকদের কাছে চা কন্যা হিসাবে পরিচিত মাধবপুর লেক, যা নীল পদ্ধের বেষ্টনী দিয়ে ডাকা। পর্যটন শিল্পকে প্রসারের জন্য কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিকল্পনা ও বাস্তবায়নে লেকের এক পাশে নির্মাণ করা হয়েছে মাধবপুর লেইক পয়েন্ট। যাতে লেখা রয়েছে "I love kamalgonj"।


রোববার (১ ডিসেম্বর) বিকাল ৪ টায় মাধবপুর লেক পয়েন্ট এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ডিএম সাদিক আল শাফিন,ট্যুরিস্ট পুলিশের ওসি কামরুল ইসলাম চৌধুরী,কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমদ,মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাসেদুল ইসলাম,ইউপি সদস্য মোতাহের আলী,শিব নারায়ন শীল,নারায়ন রাজভর,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নির্মল এস পলাশ,সাবেক সম্পাদক আশহাবুজ্জামান শাওন, সাংবাদিক আরকে সৌমেন, সালাহউদ্দিন শুভ,মুমিনুল ইসলাম,জাহেদুর রহমান প্রমূখ।

পাহাড়, নদী, বিল, হাওর, বন, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত ও ম্যানগ্রোভ—বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার। দেশের বিচিত্র ভূগোল ও জীববৈচিত্র্য পর্যটকদের মন কাড়ে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের পর্যটন খাতের তেমন কোন অগ্রগতি নেই। পর্যটন শুধু অর্থনীতির একটি খাত নয়, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এসডিজির অন্তত ছয়টি লক্ষ্য সরাসরি পর্যটনের সঙ্গে জড়িত এবং বাকিগুলো পরোক্ষভাবে সম্পর্কিত। অর্থাৎ পর্যটনের বিকাশ না হলে ২০৩০ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে পারব না।

দ্রুত পর্যটন খাতের সব প্রতিবন্ধকতা দূর করে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে। পর্যটনকে শিল্পের মর্যাদা প্রদান ও জাতীয় পর্যটন পরিষদের কার্যক্রম বৃদ্ধি করে একটি টেকসই পর্যটন খাত গড়ে তোলার জন্য সরকারি–বেসরকারি খাত ও স্থানীয় সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। মাধবপুর লেক বাংলাদেশের মধ্যে ২য় বৃহৎ লেক । কিন্তু দূর্ভাগ্যবশত বছরের পর বছর মুখ থুবড়ে পড়ে আছে এটি তেমন কোন উদ্যেগ গ্রহণ করছে না কেউ। অবহেলায় পরে থাকা এ লেকেই প্রতিদিন ঘুরতে আসেন দেশী-বিদেশী হাজার পর্যটক। তাই আমাদের মনে রাখতে হবে যে, পর্যটন শুধু একটি ব্যবসা নয়, এটি একটি দেশের সমৃদ্ধির চাবিকাঠি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ