সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর ২০ ২৬
৫:১৯ অপরাহ্ণ

নকশী বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় নগরীর মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে মাওলানা এম এ আলীম-কে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজ-কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোহাইমিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মোঃ হিফজুর রহমান খাঁন, সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মোঃ শাহীনুর রহমান চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল।

উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি , এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ