রবিবার, অক্টোবর ১১, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১০ অক্টোবর ২০ ২৬
৭:৩৫ অপরাহ্ণ

কমলগঞ্জে দরিদ্র শতাধিক মেধাবী শিক্ষার্থীকে টিচার্স ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার (১০ অক্টোবর) বিকাল চার টায় তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় হলরুমে মনিপুর মুসলিম টিচার্স ফোরামের সভাপতি মো. সাহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মুজিবুর রহমান।

সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দীন,লেখক গবেষক হাজী আব্দুস সামাদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের(বামডো) সভাপতি সদ্য সাবেক প্রধান শিক্ষক নুর উদ্দীন আহমেদ, বামডোর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন, সাংবাদিক শাব্বির এলাহী, বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)'র সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক কামাল উদ্দিন, নবীন শিক্ষক ফারহানা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ১১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম গত ১৬ বছর ধরে এসএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং ও দরিদ্র মেধাবী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না, তারা প্রতি শুক্রবার বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ