সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০ ২৬
৫:০ ৩ অপরাহ্ণ

জকিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চু'রি, ১৫টি ফ্যানসহ মালামাল উধাও

সিলেটের জকিগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চু'রির অভি'যোগ উঠেছে। চু'রি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫১ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় বিদ্যালয়ের দরজা ও জানালারও ক্ষ'তি হয়েছে।

উপজেলার কসকনকপুর ইউনিয়নের ১২১ নম্বর নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আরা বেগম গত ২২ অক্টোবর জকিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা কক্ষগুলো তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় বিদ্যালয়টি বন্ধ ছিল।

পরে ২২ অক্টোবর কয়েকজন স্থানীয় ব্যক্তি বিদ্যালয়ের মাঠে ফ্যানের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিদ্যালয়ের দরজা খোলা ও তালা ভাঙা থাকার বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন কক্ষের তালা ভাঙা দেখতে পান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

তাঁর অভিযোগ, বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে চারটি, প্রাক্‌-প্রাথমিক শ্রেণিকক্ষ থেকে চারটি, প্রথম শ্রেণিকক্ষ থেকে চারটি, দ্বিতীয় শ্রেণিকক্ষ থেকে দুটি এবং তৃতীয় শ্রেণিকক্ষ থেকে একটি সিলিং ফ্যান চুরি হয়েছে। এ ছাড়া একটি ওজন মাপার যন্ত্র, একটি ঘণ্টা ও বিভিন্ন শ্রেণিকক্ষের ১৩টি বৈদ্যুতিক বাল্ব চুরি হয়েছে। অফিস কক্ষের কিছু জরুরি কাগজপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনা জানার পরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। বিদ্যালয়টিতে দপ্তরি কাম প্রহরী না থাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। তবে এলাকার লোকজন তৎপর হলে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেরাজ বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় তদন্ত চলছে। পুলিশের একটি দল কাজ করছে। দ্রুত ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ