৩:৩০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হা'ম'লায় যুবক নি*হত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপড়িরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহ*ত হয়েছেন আক্তার হোসেন (৩০) নামের এক যুবক। তিনি ঐ গ্রামের কালা মিয়ার ছেলে।
রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ হাম'লার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহতের ঘটনায় একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গণি।
নিহ'তের পরিবার জানায়, বাড়ির পাশে তাদের পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর। রাত প্রায় ১টায় প্রতিবেশী আব্দুল হালিম এসে মাছ ধরতে নিষেধ দেয়।
এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে উপস্থিত বাড়ির মহিলারা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে আসার পথে আব্দুল হালিমের ছেলে ও অন্যান্যরা তাদের উপর হামলা করলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আহত হয়। পরে আক্তারকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
নিহতের পরিবার আরও জানান আক্তার হোসেনের পেটের সামন দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ঘাই দিলে সেটা পেছন দিকে বের হয়ে যায়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তার মাথায় আঘাত রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা একজনকে সিলেট থেকে আটক করেছি। এবিষয়ে আমাদের আইনী প্রদক্ষেপ অব্যহত রয়েছে।