মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
১০ মার্চ ২০ ২২
৪:১৩ পূর্বাহ্ণ

গভীর রাতে মহাসড়ক রেখে বাইপাসকেই বেছে নেন চালকরা
হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে দূর্ঘটনায় অসহায় পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি
রহস্যজনক কারণে গভীর রাতে ঢাকা-সিলেট চলাচলের পথে মহাসড়ককে রেখে নবীগঞ্জ-হবিগঞ্জ বাইপাস রোডকেই বেছে নেন ড্রাইভাররা। এতে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর বাজার নামক স্থানে দূর্ঘটনার শিকার হয়েছে ঢাকা-সিলেটগামী (ইউসিসি) ইউনি লিভার কোম্পানীর একটি পণ্যবাহী কভার্ড ভ্যান। এতে হতাহতের সংখ্যা না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে একটি অসহায় পরিবার। এ ঘটনার প্রায় ২০ ঘন্টা পেড়িয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়নি, সড়ানো হয়নি মার্কেটের উপর তারের সাথে ঝুলে থাকা বিদ্যুতের খুঁটি। এতে যানবাহন ও স্থানীয় পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। স্থানীয়রা জানান- গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় বিকট শব্দে তাদের ঘুম ভাঙ্গে তাদের। তড়িঘড়ি করে বের হয়ে দেখতে পান একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় আব্দুন নূর মিয়ার মার্কেটের কয়েকটি পিলার ভেঙ্গে মার্কেটের সামনেই ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির চালক ও হেল্পার পালানোর চেস্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করেন। তাৎক্ষনিক নবীগঞ্জ থানার এএসআই দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে গাড়ির চালক ইলিয়াস মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। খোঁজ নিয়ে জানা যায় প্রায়ই ঢাকা-সিলেটগামী গাড়িগুলো মহাসড়ক দিয়ে না গিয়ে হবিগঞ্জ-নবীগঞ্জ বাইপাস রোডকেই তাদের যাত্রাপথ হিসেবে বেছে নেয়। এতে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে ওই স্থানে বিদ্যুতের খুটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ বাধে এতে বিদ্যুতের খুটি ভেঙ্গে গেলেও ট্রাকটি পালিয়ে যায়। এর আগে ওই এলাকায় ঢাকা-সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় এতে স্থানীয় কয়েকজন পথচারী আহত হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। (ইউসিসি) ইউনি লিভার কোম্পানীর ঢাকা মেট্ট্রো-ট ১৫-১২৫৮ ভ্যানটি ঢাকা থেকে পণ্য ভোজাই করে সিলেটের ছাতক যাচ্ছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়- দূর্ঘটনা কবলিত গাড়িটি মার্কেটর সামনে ও রাস্তায় পড়ে আছে। এছাড়াও রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুটি ভেঙ্গে মার্কেটের উপর তারের সাথে ঝুলে রয়েছে এবং পৌরসভার ল্যাম্প পোস্টটিও ভেঙ্গে গেছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান- প্রতিনিয়তই ঢাকা-সিলেটগামী গাড়িগুলো মহাসড়ক ব্যবহার না করে এ রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে এবং দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ রাস্তায় ঢাকা-সিলেটগামী গাড়ি চলাচল ব্যবহার বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা। গাড়ির হেল্পারের সাথে আলাপ হলে তিনি বলেন মহাসড়ক দিয়ে গেলে প্রতিনিয়তই হাইওয়ে পুলিশের ঝামেলায় পড়তে হয় তাই বাইপাস রোডই আমাদের জন্য নিরাপদ। ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা আব্দুন নূর জানান- আমার ছেলে বিদেশে (দেশের বাইরে) খেয়ে না খেয়ে টাকা জমিয়ে এই মার্কেটটা গড়েছে, এটিই আমাদের একমাত্র সম্বল। পুরো মার্কেট ক্ষতিগ্রস্থ হয়েছে, প্রত্যেকটা দেয়ালে ফাটল। এটি সংস্কার করার মতো সামর্থ্য আমার নেই। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি পণ্য ভোজাই হওয়ায়, পণ্যগুলো অন্য গাড়িতে তুলে গাড়ি সড়াতে হবে, কোম্পানী কতৃপক্ষের সথে আলাপ হয়েছে, তারা গাড়ি নিয়ে আসলে গাড়িটি সড়িয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ