৬:০ ৮ অপরাহ্ণ
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে কো'র'বানির পশু জ'.বাই, চামড়া সংরক্ষণ এবং সঠিকভাবে লবণ প্রয়োগ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, জকিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা জাকির আহমদের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সঠিক নিয়মে লবণ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস। কর্মশালায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং বড়পাথর দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল গণি।
বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিক নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং নির্ধারিত মাত্রায় লবণ প্রয়োগ নিশ্চিত করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং অপচয় রোধ সম্ভব হবে। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, সাংবাদিক কে. এম মামুন, হাবিবউল্লাহ মিসবাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও কোরবানির কাজে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।