১১:১৯ অপরাহ্ণ
বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ২৩ মে শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার অভিজাত ইনডোরে আয়োজিত এসএসসি, দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল আহাদ ,তিনি বলেন ,তথ্য ও প্রযুক্তির যোগে কম্পিউটার শিক্ষা ও কারিগরি শিক্ষার বিকল্প নেই । পাঠ্য বিষয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কে বাংলা ভাষার চর্চা মাতৃভাষার বিকাশ, শুদ্ধ ব্যবহার এবং সাহিত্য-সংস্কৃতি লালনের একটি চলমান প্রক্রিয়া করতে হবে একি সাথে আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিক্ষার গুরুত্ব দিতে হবে ।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেটের জনপ্রিয় নাট্যাভিনেতা বেলাল আহমদ মুরাদ,মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন,দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধান মো: মাসুম আহমদ। সূচিত অনুস্টানে সঞ্চালনায় করেন প্রতিষ্টানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা: খাদিজা বেগম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বুরহান উদ্দিন ভুইঁয়া মামুন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী ইলাশপুর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাজিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।