সোমবার, মে ২৫, ২০ ২৬
জুবায়ের আহমদ, জকিগঞ্জ (সিলেট) থেকে:
২৫ মে ২০ ২৬
৩:২৬ অপরাহ্ণ

ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’ বৃদ্ধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাপথে বিপুল পরিমাণ গরু দেশে প্রবেশের অভি'যোগ উঠেছে।

স্থানীয়দের ভাষায় এ ধরনের অবৈ'ধ গরু প্রবেশকে বলা হয় ‘হেল্লুছ’। বিশেষ করে উপজেলার বাল্লাহ ও আটগ্রাম সীমান্ত বর্তমানে ‘হেল্লুছ’-এর অন্যতম সক্রিয় রুটে পরিণত হয়েছে বলে স্থানীয়দের দাবি। বিষয়টি নিয়ে সীমান্তসংলগ্ন জনপদে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির পশুর চাহিদা বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে রাতের আঁধারে ভারতীয় গরু দেশে প্রবেশ করাচ্ছে।

পরে এসব গরু দেশের বিভিন্ন পশুর হাট ও বাজারে সরবরাহ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত থেকে ভোর পর্যন্ত একাধিক দলে ভাগ হয়ে চোরাকারবারিরা গরু নিয়ে চলাচল করে।

অনেক সময় তারা গ্রামীণ সড়ক, ফসলি জমির আইল ও দুর্গম সীমান্ত পথ ব্যবহার করায় তাদের শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। বাল্লাহ ও আটগ্রাম এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ঈদুল আজহা সামনে এলেই সীমান্ত দিয়ে ‘হেল্লুছ’ বাড়তে দেখা যায়।

তবে চলতি বছর এ প্রবণতা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে বলে তাদের ধারণা। তারা সীমান্ত এলাকায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধভাবে গরু প্রবেশের ফলে একদিকে যেমন সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে দেশীয় খামারিরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এ ধরনের চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা মনে করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ