মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
৭ ফেব্রুয়ারী ২০ ২৫
১০ :০ ৮ অপরাহ্ণ

সাংবাদিক মাহমুদ হোসেন'র মায়ের ইন্তে.কাল, রোববার জানাজা

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার চিফ ফটোসাংবাদিক, দৈনিক মানবজমিন ও বাংলানিউজ ২৪.কমের স্টাফ ফটোসাংবাদিক, বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের কৃতিসন্তান সাংবাদিক মাহমুদ হোসেন এর মা মিনা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।

তিনি দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আগামী রোববার (০৯ ফেব্রুয়ারি) বাদ আছর উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে। এদিকে, সাংবাদিক মাহমুদ হোসেন এর মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।

তারা এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এক শোকবার্তায় তারা মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফটো সাংবাদিক মাহমুদের মায়ের মৃত্যুতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন শোক:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনের মা মিনা বেগম ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা ৪০ মিনিটে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। শুক্রবার এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ