ডেস্ক নিউজ::
৩:১৮ অপরাহ্ণ
দিরাইয়ের শালিসি ব্যক্তিত্ব শিক্ষানুরাগী আকিকুন্নুর’র ১ম মৃত্যুবার্ষিকী আজ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আদর্শ গ্রাম জগদলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোঃ আকিকুন্নুর পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন আজকের এই দিনে।
নিজ কর্মগুণে ও পারিবারিক শিক্ষায় উঠেছিলেন সাফল্যের শিখরে।ক্ষণজন্মা এই মানুষটির জন্ম ১৯৫৫ সালের ১৪ জানুয়ারী। বাবা মোঃ আব্দুল মন্নান। বড় চাচা আব্দুল হক ছিলেন জগদল ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। বড় ভাই ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিল্পী শফিকুন্নুর।
তার ৬ ছেলে ও এক মেয়ে,দুই ছেলে উজ্জ্বল আহমেদ ও ফরহাদ আহমেদ প্রয়াত।চার ছেলের মধ্যে বড় ছেলে যুক্তরাজ্যস্থ দিরাই থানা ডেভেলপমেন্ট এর সাধারণ সম্পাদক এর দায়িত্বরত মনিরুজ্জামান রয়েল,আরেক ছেলে বাংলাদেশে থাকাকালীন জগদল ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফয়সল হাসান লন্ডনে বসবাসরত। ক্রিকেট প্রেমী আফজাল হোসেনও বর্তমানে লন্ডনে অবস্থানরত।ছোট ছেলে ইমরুল হাসান সজল এম.সি কলেজ থেকে লেখাপড়া শেষ করে আমেরিকা স্থায়ী ভাবে বসবাসের জন্য চলে যাবে কিছুদিন পর।
এত অর্থ-বিত্ত, প্রভাব-প্রতিপত্তি সবই ছিল তার। তারপরও ক্ষমতার কাছে থেকেও তিনি ছিলেন ব্যতিক্রম। অর্থ বা ক্ষমতার মোহ তাকে কোনদিনই টানেনি। জীবনের ৬৬ টি বসন্তই ব্যয় করেছেন অসহায় মানুষের সেবায়।
শিক্ষা জীবন শুরু করেন ১৯৬০ সালে জগদল প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে।১৯৬৯ সালে মেট্রিক পাশ করে ভর্তি হন গোবিন্দগঞ্জ আব্দুল হক কলেজে। কৃতিত্বের সঙ্গেই ১৯৭২ সালে ঐ প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট শেষ করে ১৯৭৪ সালে বি.এ সম্পন্ন করেন সুনামগঞ্জ কলেজ থেকে।
লেখাপড়া শেষ করে প্রথমদিকে চাকুরী নিয়েছিলেন অগ্রণী ব্যাংকে। পারিবারিক কারনে চাকুরী ছেড়ে চলে যান বাড়িতে, ছিলেন আজন্ম আওয়ামীপন্থী রাজনীতিবিদ এবং শালিস ব্যক্তিত্ব।
জগদল মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।ছিলেন গভর্নিং বডির সদস্যও।
আজ ৬ ফেব্রুয়ারী ২০২২ সেই গুণি ব্যক্তি মোঃ আকিকুন্নুর এর ১ম মৃত্যু বার্ষিকীতে উনার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।আল্লাহ যেন উনার বিদেহী আত্মাকে বেহেশতের সুশীতল ছায়ায় রাখেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি…
বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
পথ'রোধ,হু'মকি ও মা'নসিক নি'র্যা'তন: কমলগঞ্জে মৃ.'ত্যুর কাছে হার…
ওসমানীনগরে হ'.ত্যাকা-কে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অ'গ্নি'সংযোগ-লু'টপা'টের…
আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী
ঈদকে সামনে রেখে জকিগঞ্জে আইন শৃঙ্খ'লা কমিটির কড়া'কড়ি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ