রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ নভেম্বর ২০ ২০
১১:১২ অপরাহ্ণ

বিটিসিএলের সিলেট মাইক্রোওয়েব স্টেশনের টিসিএম আব্দুল খালেক আর নেই

বাংলাদেশ টেলিকমিউনিশন কোম্পানী লিমিটেডের সিলেট মাইক্রোওয়েব স্টেশনের টিসিএম কাজীটুলার দিঘীরপাড় বিহঙ্গ ৬৯ এর নিবাসী আব্দুল খালেক আর নেই। 

শুক্রবার রাত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শনিবার (৭ নভেম্বর) কাজীটুলা জামে মসজিদে নামাজে জানাযা শেষে বাদ জোহর হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে তাকে জান্নাতবাসীর জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিশন কোম্পানী লিমিটেডের সিলেট মাইক্রোওয়েব স্টেশনের টিসিএম আব্দুল খালেক সরকারি চাকুরি জীবন শেষে নগরীর কাজিটুলাস্থ বাসায় ছেলে, মেয়ে, নাতী-নাতনীদের নিয়ে বাকি জীবন কাটিয়েছেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ