মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৪ ডিসেম্বর ২০ ২২
৪:৪৫ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমার খোজারখলার বিশিষ্ট মুরব্বি জমির আহমদের চেহলাম সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি, খোজারখলা মার্কাজ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, সিলেট জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব জমির আহমদ মেম্বার এর চেহলাম উপলক্ষে রূহের মাগফেরাত কামনায় ৪০টি খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর শনিবার সকালে নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবারের উদ্যোগে ও মরহুমের ছোট ভাই সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ এবং সহধর্মিণী মিসেস সুফিয়া খাতুন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, খোজারখলার বিশিষ্ট মুরব্বী, মরহুমের বড় ভাই মজনু উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটি এম ফয়েজ উদ্দিন, কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল হোসেন, সদস্য মুরব্বী রিয়াজ উদ্দিন রানা, মুরব্বী সুন্দর আলী, মার্কাজ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন, সমাজসেবী আজিজুর রহমান বাবলু, দবির আহমদ, আব্দুল হক, মাক্কন আলী, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই, সহ সভাপতি বদরুল আলম রিপন, সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান, মরহুমের ছেলে পূবালী ব্যাংক লিমিটেড বরইকান্দি শাখার ম্যানেজার আবু হানিফ রনি, মাওলানা হিজবুর রহমান, সমাজকর্মী আমির হামজা শিবলী, সুমন আহমদ প্রমুখ।

এছাড়াও বাস মালিকগণ, আলেম-উলামা, বিশিষ্টজন, মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজ সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আলহাজ্ব জমির আহমদ মেম্বারের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ছালিম আহমদ সুলেমান।

চেহলাম ও দোয়া মাহফিলে সর্বমহলের ব্যক্তিবর্গ উপস্থিত হওয়ায় মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ