বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ছাতক প্রতিনিধি::
৯ অক্টোবর ২০ ২৪
৪:০ ৭ অপরাহ্ণ

ছাতকে আওয়ামীলীগ নেতা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক গ্রেফতার

গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: ছালেহ আহমদ কবির কে ছাতক থানা পুলিশ তার কর্মক্ষেত্র বিদ্যালয় থেকে গ্রেফতার করেছে। সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ছালেহ এর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দুটি মামলা রুজু করা আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওমীলীগ নেতা সালেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেট শহরে আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তার যোগসাজস রয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা পতনের পর বিগত ১০ আগস্ট তার ও তার ছেলে ছাত্রলীগ নেতা নাঈম আহমদ নাঈম এর খুঁজে তাদের বাড়িতে স্থানীয় সাদ মিয়া এর নেতৃত্বে ছাত্র- জনতা আক্রমণ করে ভাংচুর করা হয়। উল্লেখ্য যে, তার ছেলে নাঈম আহমদ এর বিরুদ্ধেও উপরের দুই মামলায় এজাহার দায়ের করা আছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ