৬:০ ২ অপরাহ্ণ
সমাজকর্মী আজিজুর রহমান খোকনের মাতার মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচরের শোক প্রকাশ
সিলেটের ব্যবসায়ী ও সমাজকর্মী আজিজুর রহমান খোকনের মাতা মোছাম্মৎ হাওয়ারুন নেছা'র মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন
তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ : গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আজিজুর রহমান খোকনের মাতা মোছাম্মৎ হাওয়ারুন নেছা ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
ওইদিন বাদ মাগরিব মরহুমার যানাজার নামাজ শেষে, সিলেট শাহপরান গেইট বাহুবল ১নং রোডের পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বিজ্ঞপ্তি