শনিবার, জুলাই ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ জুলাই ২০ ২০
৭:৩৭ পূর্বাহ্ণ

চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট দিলওয়ার হোসেনের মাতার ইন্তেকাল

সিলেট নগরীর মাছিমপুর নিবাসী আলহাজ্ব মরহুম রহমত উল্লাহর সহধর্মিনী, মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী, দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব দিলওয়ার হোসেনের মাতা হাজী আখলিমা বিবি শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না......রাজিউন। মরহুমার জানাজার নামাজ আজ ১৯ জুলাই রোববার বাদ যোহর মাছিমপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে মাছিমপুরের পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে আখলিমা বিবির বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, দেশে বিদেশে অনেক নাতি নাতনি, প্রপুত্রগণসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 
এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন আলহাজ্ব দিলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, কানাডা প্রবাসী আখতার হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্র“পের সাধারন সম্পাদক আতিক হোসেন, আলম হোসেন, খালেদ হোসেন, কবির হোসেন সহ পরিবারবর্গ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ