বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৭ সেপ্টেম্বর ২০ ২৪
৭:৪৫ অপরাহ্ণ

পর্যটনে চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তা চেয়ে ইউএনও'র কাছে ব্যবসায়ীদের দরখাস্ত

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তা চেয়ে ইউএনও'র কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি দরখাস্ত দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে, পর্যটন ব্যবসায়ীদের কাছ থেকে স্থানীয় প্রভাবশালী মহল মাসিক চাঁদা আদায় করে আসছে দীর্ঘদিন ধরে।

এর প্রতিকার চেয়ে মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পর্যটন ব্যবসায়ীরা একটি দরখাস্ত জমা দেন।

গত শুক্রবার সাদাপাথর পর্যটনের এক ব্যবসায়ীকে চাঁদা দিতে অস্বীকার করায় আশরাফুল ইসলাম খোকন নামের এক ব্যবসায়ীকে মারধর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাদাপাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফাত উল্লাহ বলেন, সরকারি খাস জমি (যা ডিসি খতিয়ানে অন্তর্ভুক্ত) থেকে একটি মহল মাসিক চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযুক্ত ভোলাগঞ্জ গ্রামের আলমগীরের সাথে যোগাযোগ করা হলে মারধর ও চাঁদাবাজির বিষয়টি তিনি অস্বীকার করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলায় দায়ের করা হয়।

আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ তৎপর রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা জানান, পর্যটনের দোকানপাট সরকারি জায়গায়। এখান থেকে কেউ চাঁদাবাজি করার সুযোগ নেই। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যাতে কাউকে চাঁদা না দেয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ