মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ মার্চ ২০ ২৪
১০ :২৫ অপরাহ্ণ

সিসিকের প্রশাসনিক কর্মকর্তার পিতৃ বিয়োগ, মেয়রের শোক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ হানিফুর রহমানের পিতৃ বিয়োগে শোক জানিয়েছেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

রবিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।

প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ হানিফুর রহমানের পিতা মোঃ আছদ্দর আলী রবিবার সকাল ৮.৪০ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ১শ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারণে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বিকাল ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।—বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ