বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ মার্চ ২০ ২১
২:১৪ পূর্বাহ্ণ

ব্যারিস্টার মওদুদ আহমদ'র মৃত্যুতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, বিশিষ্ট আইনজীবী ও প্রাজ্ঞ এই রাজনীতিকের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের বড় ক্ষতি হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ