মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২ মার্চ ২০ ২১
৮:২৪ অপরাহ্ণ

আব্দুল ওয়াহিদ নাজির এর মৃত্যুতে মেয়র আরিফ'র শোক

সিলেটের মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ নাজির চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২ মার্চ ২০২১) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ আব্দুল ওয়াহিদ নাজির মারা যান।

রবিবার (২৮ ফেব্রুয়ারি ২০২১) ভোরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হন নাজির। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ