৭:০ ২ পূর্বাহ্ণ
অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীর গভীর শোক প্রকাশ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি।
এক শোকবার্তায় নাহিদ বলেন, দেশের আইন অঙ্গনে মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, তিনি একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি একজন বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। আমরা খুবই ঘনিষ্ট ছিলাম। তাঁর সাথে আমার সম্পর্কের অনেক আত্মিক স্মৃতিমুহুর্ত রয়েছে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।