মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০ ২৬
২:০ ২ অপরাহ্ণ

জকিগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জকিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) জকিগঞ্জে এসডিএস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচডিও) নির্বাহী পরিচালক মনসুর আলম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সংগঠক মারুফ আহমদ ও তাপস বিশ্বাস প্রমুখ। ‘

ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে আসক্তির ঝুঁকি থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তামাকমুক্ত সমাজ গঠনে ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ