৮:০ ৮ অপরাহ্ণ
ধর্মপাশায় তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ফারুক আহমেদ, ধর্মপাশা:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১নভেম্বর) শনিবার সকাল ১১ঘটিকায় ধর্মপাশা উকিলপাড়া অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের নেতা এম হাবিবুল্লাহ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন মন্টু, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আলমগীর কবির তালুকদার, উপজেলা যুবদল নেতা মন্তাজ মিয়া, ইমরান আহমেদ লিটন, হুমায়ুন আহমেদ মারুফ, উপজেলা কৃষক দল নেতা শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমন আহমেদ মানিক, ইয়াছিন আরাফাত, যুব জনতা দলের আহবায়ক রোকন মিয়া, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা তানভীর হাসান রাজ, ফরিদ আহমেদ শ্রাবন, সজিব আহমেদ, রোমান আহমেদ, সালমান আহমেদ, ইমন আহমেদ মুরাদ, রফিক আহমেদ, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদল নেতা জাবেদ আহমেদ, তোষার খন্দকার, শাহীন আহমেদ, তোষার আহমেদ, পাবেল আহমেদ প্রমুখ।