স্টাফ রিপোর্ট::
৩:০ ৯ পূর্বাহ্ণ
সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ
শুক্রবার বিশ্ব মেডিটেশন দিবস
সারা বিশ্বের ন্যায় এই বছর প্রথমবারের মতো বাংলাদেশেও বিশ্ব মেডিটেশন দিবস পালিত হচ্ছে। ‘নিয়মিত মেডিটেশন: সুস্থ সফল সুখী জীবন’ এই থিমকে সামনে রেখে আজ ২১ মে শুক্রবার বাংলাদেশেও বিশ্ব মেডিটেশন দিবস পালিত হবে।
বাংলাদেশে দিবসটি পালনে সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টাম ফাউন্ডেশন আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সারা দেশে ফাউন্ডেশনের বিভিন্ন সেন্টারে ও ব্যক্তিগতভাবে নিজ নিজ সুবিধাজনক স্থানে একযোগে মেডিটেশন করার কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির আওতায় সিলেট নগরীর মাছুদিঘির পার, আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড, শাহজালাল উপশহর, দক্ষিণ সুরমা, বাগবাড়িস্থ কোয়ান্টাম সেন্টারে আলোচনাসভা ও মেডিটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, পৃথিবী জুড়ে মেডিটেশনের প্রচার ও প্রসারের লক্ষ্যে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়ে থাকে। ব্রিটিশ নাগরিক উইল উইলিয়ামস এই দিনটির প্রবর্তক। বিভিন্ন দেশে কয়েকটি প্রতিষ্ঠান ১৫ মে-সহ বছরের বিভিন্ন সময়ে বিশ্ব মেডিটেশন দিবস পালন করে। ২০১৯ সাল থেকে ব্রিটেনে ছোট আকারে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু হয়। ‘নিয়মিত মেডিটেশন: সুস্থ সফল সুখী জীবন’ থিমকে সামনে রেখে ২১ মে ২০২১ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন প্রান্তে এক সাথে একই সময়ে লাখো মানুষের মেডিটেশন করার মাধ্যমে বিশ্ব মেডিটেশন দিবসকে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। তিন দশক ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন সাধারণ মানুষের কাছে মেডিটেশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে অবিরাম কাজ করে যাচ্ছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেডিটেশন পদ্ধতির সমন্বয়ে গড়ে উঠেছে কোয়ান্টামের ধ্যান পদ্ধতি। কোয়ান্টাম মেথড নামে পরিচিত এই মেডিটেশন পদ্ধতির প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক। যিনি এখন পর্যন্ত প্রায় ৪৭৫টি ব্যাচে কয়েক লাখ মানুষকে সরাসরি মেডিটেশনের কৌশল শিক্ষা দিয়েছেন।
মনের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আত্মিক পরিশুদ্ধির জন্য প্রাচ্যে মেডিটেশনের চর্চা অন্তত পাঁচ হাজার বছর ধরে চলে এসেছে।
আধুনিক মেডিটেশন এখন আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতির মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
২০২০ সাল থেকে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। এ কথা এখন প্রমাণিত যে নিয়মিত মেডিটেশন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পৃথিবীর পঞ্চাশ কোটি মানুষ বর্তমানে নিয়মিত মেডিটেশন করছেন। শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব মেডিটেশন দিবস পালন এবং দিনটিকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে মানুষকে সচেতন করতে উইল উইলিয়ামস, কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কাজ করে চলেছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে কৃষক–ব্যাংক সংযোগ সম্মেলন
কমলগঞ্জে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে উদযাপিত খাসিদের ‘সেঙ…
কমলগঞ্জে মার্কেটে আ'গুন, ফায়ার সার্ভিস পৌছার আগেই পু'ড়ে…
পিতার স্মৃতি ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত: মসজিদ পুনর্নির্মাণ,…
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে প্রবাসী ঐক্য পরিষদের…
কমলগঞ্জে চালু হলো ‘সুখী’ অ্যাপ,পাওয়া যাবে ২৫ ধরনের…
ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে ফ্যাসিস্ট অ'গ্নি সন্ত্রা'সীদের…
আওয়ামী নাশ'কতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বি'ক্ষোভ
মিথ্যা মা'মলা ও অপ'প্রচারে হয়'রানির অভি'যোগ
দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্টের উদ্যোগে অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত
প্রবাসী বুরহান উদ্দিন শফি হ*ত্যা বিচার চেয়ে প্রধানমন্ত্রীর…
সিলেটের প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ