বৃহস্পতিবার, জুলাই ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৫ মার্চ ২০ ২১
৩:৪৯ অপরাহ্ণ

ছাত্রনেতা রেজার মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক

সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল কাদির রেজার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।

রোববার রাতে সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য; সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল কাদির রেজার মাতা গতকাল শনিবার রাত দেড়টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ