৯:৩৪ অপরাহ্ণ
এমপি মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
এক শোকবার্তায় ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক জনদরদী রাজনীতিবীদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে আজীবন মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে গেছেন।
তিনি বলেন, নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদ ও সমাজসেবক সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালে জনগণের পাশে থেকে যেভাবে কাজ করেছেন, তা সর্বমহলে প্রশংসনীয় ছিলো। তাঁর মৃত্যুতে সিলেটের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।