মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ জানুয়ারী ২০ ২১
৫:৩৫ অপরাহ্ণ

মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতার ইন্তেকাল: বিএনপির শোক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা, নগরীর বালুচর নিবাসী (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা) মাহমুদুর রব চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বালুচরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তার পৈতৃক নিবাস কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামে। মরহুমের জানাযা বৃহস্পতিবার বাদ জোহর উত্তর বালুচরস্থ আল ইসলাহ বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা মাহমুদুর রব চৌধুরী (৯২)-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুম মাহমুদুর রব চৌধুরী একজন সৎ, পরহেজগার ও পরোপকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ