সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১ ফেব্রুয়ারী ২০ ২১
৬:৫৮ অপরাহ্ণ

আলী আহমদের পিতার ইন্তেকালে মৃত্যুতে জেলা বিএনপির শোক

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা দক্ষিণ সুরমার প্রবীণ শালিস ব্যকিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়া (৮৮) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, জেলা বিএনপি নেতা আলী আহমদের শ্রদ্ধেয় পিতা হাজী আব্দুর রহিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন দ্বীনদার ও পরোপকারী ব্যক্তি। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য গুনী ব্যক্তিকে হারালাম। যা সহজে পুরণ হবার নয়। মরহুম তুরু মিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ