৪:৪৯ অপরাহ্ণ
বিএনপি নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে জেলা বিএনপির শোক
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
আজ ২৮ অক্টোবর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, মাহবুবুল হক চৌধুরী- মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, বিএনপির একনিষ্ট কর্র্মী হিসেবে সিরাজুল ইসলাম রাপজথের আন্দোলনে বলিষ্ট ভূমিকা পালন করেছেন। বিএনপিকে শক্তিশালী করতে তার অবদান অপরিসীম। আমরা একজন খাঁটি শহীদ জিয়ার সৈনিক কে হারাম। তার শূণ্যতা কখও পূরণ হবার নয়। আমরা এই মরহুম বিএনপি নেতা সিরাজুল ইসলামের জন্য মহান সৃষ্টির কর্তার দরবারে তার জান্নাতবাসীর জন্য দোয়া করছি। পাশাপাশি মহান সৃষ্টিকর্তা যেন পরিবারের অন্যান্য সদস্যদের শোক সইবার শক্তি দান করেন।