১০ :২২ অপরাহ্ণ
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামা পূজা শনিবার
অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২১তম শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে আগামীকাল ১৪ নভেম্বর শনিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে পূজার্চ্চনা সম্পন্ন হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপন। রাত ১০টা থেকে পদাবলী কীর্ত্তন ও পূজারম্ভ। ২য় দিন ১৫ নভেম্বর রবিবার ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষ দিন ১৬ নভেম্বর সোমবার সকাল ১০টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৩দিনব্যাপী মায়ের আরাধনা সম্পন্ন হবে।
শক্তির দেবী শ্রীশ্রী মায়ের পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীহট্টের সকল ভক্ত সজ্জনদের সার্বিক সহযোগিতা ও সর্বান্তকরণ উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন এবং সরকারি বিধি মেনে সকলকে মাস্ক পরিধান করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অনন্ত একতা যুব সংঘের শ্যামাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবাল কান্তি ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে।