শনিবার, জুলাই ২৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৯ সেপ্টেম্বর ২০ ২১
২:৪২ পূর্বাহ্ণ

শিক্ষক মরহুম আইয়ুব আলী স্বরণে প্রাক্তণ ছাত্রছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সড়ক দূর্ঘটনার নিহত গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মরহুম আইয়ুব আলী স্বরণে প্রাক্তণ ছাত্রছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠানের সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্র এসএ রিপন ও নাজিম আহমদের যৌথ সঞ্চালনায় মাওলানা ইব্রাহিম আলীর কোরানে পাক থেকে তেলাওয়তে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ শরফ উদ্দিন খসরু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ, আকম আব্দুল আজিজ মুহাম্মদি, শিক্ষক রশিদ আহমদ, তারেক জলিল, মাওলানা এনামুল হক, মরহুম আইয়ুব আলীর ভাগ্নীপুত্র খায়রুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী নাজিম উদ্দিন খান, আজিজুর রহমান মুক্তা, মকসুদুর রহমান বাবুল, মাস্টার সেলিম আহমদ, শামসুদ্দীন, ফয়ছল আহমদ, লুৎফুর রহমান, কাওসার আহমদ ইরা, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জামিল আহমদ, এমএ হান্নান, মাহবুব আল ফারুক, মুর্শেদুল আজাদ পলাশ, সাহেদ আহমদ, আলী আসকর পাপলু, রিপন আহমদ মাস্টার, আমিনুল ইসলাম, ওয়াহিদুল ফুরাত, আতাউর গনি পলাশ, রুহেল বিন ছায়েদ, আফজালুর রহমান টিপু, আলবাব মাহমুদ প্রমুখ।

সভার শুরুতে বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি মিফতা উদ্দিন। প্রাক্তণ ছাত্ররা স্মতিচারণ করে বলেন, স্যারের মৃত্যুর খবর শুনে তাই স্থম্ভিত হয়ে গিয়েছিলাম ক্ষণিকের তরে। জীবনের ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘোরে, চোখ বন্ধ করেই যেন দেখতে পাই ফেলে আসা সেই সব সুমধুর দিনগুলো। স্যার এখনো বেঁচে আছেন আমাদের মাঝে, আমাদের হৃদয়ে। তারা আরোও বলেন, কিছু মানুষ রয়েছেন যাদের মৃত্যুই তাঁদের অস্থিত্বকে বিলীন করে দেয় না, বরং শুরু হয় উজ্জ্বল ইতিহাসের নতুন এক অধ্যায়। যা পথ দেখায় ভবিষ্যৎ প্রজন্মকে। তেমনি একজন মানুষ মরহুম আইয়ুব আলী স্যার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ