বুধবার, জুলাই ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ ফেব্রুয়ারী ২০ ২১
১২:৩৯ পূর্বাহ্ণ

আশরাফের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার আশরাফের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর বনকলাপাড়াস্থ শাহ রুমি মাজার এতিম মাদ্রাসায় রোববার (২১ ফেব্রুয়ারি) বাদ যোহর রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুক আহমদ, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান আকবর আলী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মহানগর সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ সরওয়ার রেজা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সালেহ মোঃ তাহের, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, যুগ্ম সম্পাদক প্রদিপ পাল, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন মজুমদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, সাবেক ছাত্রনেতা লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া ভুইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন শাহ রুমি সমাজ কল্যাণ সংঘের সভাপতি আলেক মিয়া, ওমর কাটঘর সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি ছমির উদ্দিন, শাহ রুমি মাজার মসজিদের সহ সাধারণ সম্পাদক নাজির উদ্দিন, পলাশ আহমদ, ওমর কাটঘর সমাজকল্যাণ সংঘের অর্থ সম্পাদক রেজাউল হক তারেক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ