মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৯ মার্চ ২০ ২১
৭:১০ অপরাহ্ণ

এডভোকেট ফখরুদ্দিন আহমদের মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

সিলেট জেলা জজ কোর্টের সাবেক এপিপি, সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি, নগরীর ৩৩ হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এডভোকেট ফখরুদ্দিন আহমদ (৭৬) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিনিয়র আইনজীবি, স্বজ্জন ব্যক্তিত্ব এডভোকেট ফখরুদ্দিন আহমদের মৃত্যুতে সিলেটবাসী এক গুণী অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। এই প্রবীণ গুণীজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ মরহুম এডভোকেট ফখরুদ্দিন আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ