মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১৭ ফেব্রুয়ারী ২০ ২৫
১:১৬ অপরাহ্ণ

ভাষাসৈনিক পীর হবিবুর রহমানের মৃ.ত্যু.বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালিত

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য জননেতা পীর হবিবুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় রবিবার(১৬ ফেব্রুয়ারী) দুপুরে তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়িতে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ, মরহুমের কবর জিয়ারতসহ নানান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পীর হবিবুর রহমান জামাতা মনির উদ্দিন চৌধুরী, সৈয়দ মুক্তার আহমদ, সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ এমরান হোসেন, সৈয়দ হামিদুর রহমান, শাওন আহমদ, জুবের আহমদ চৌধুরী ও সৈয়দ বেলায়েত লিমন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ, সদস্য অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ কান্ত দাস, সদস্য শংকর দাস প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘরখলা গ্রাম সমিতির কার্যকরী সদস্যবৃন্দ। পীর হবিবুর রহমান ২০০৪ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকম ভাষা সৈনিক বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রবীণ রাজনীতিবিদ পীর হবিবুর রহমান ইহকাল ত্যাগ করেন । জননেতা পীর হবিবুর রহমান। বাঙালি জাতিকে আত্মসচেতন, প্রগতিশীলতা আর অসম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে যে ক’জন রাজনৈতিক নেতার অবদান জাতি চিরদিন স্মরণ রাখা আবশ্যক তাদের অন্যতম একজন মরহুম জননেতা পীর হবিবুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ