৭:৩৪ অপরাহ্ণ
সাংবাদিক আজিজ আহমদ সেলিম’র মৃত্যুতে মন্ত্রী শাহাব উদ্দিন’র শোক
সিলেটের প্রবীণ সাংবাদিক, সিলেট জেলা প্রেসকাবের সাবেক সভাপতি ও সিলেট প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিটিভি’র সিলেট প্রতিনিধি সাংবাদিক আাজিজ আহমদ সেলিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
এক শোক বার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, সাংবাদিক আজিজ আহমদ সেলিম ছিলেন সিলেটের সাংবাদিকতার দিকপাল। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তাঁর নের্তৃত্বে সিলেটের সাংবাদিকতা এগিয়েছে অনেকদূর। সিলেটের সাংস্কৃতি, সাহিত্য ও সাংবাদিকতার পরিমন্ডলে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে শুধু সিলেট নয়, দেশ হারিয়েছে একজন স্বজ্জন ব্যক্তিকে। তাঁর এ মৃত্যু সাংবাদিক অঙ্গনে যে তি হয়েছে, তা পূরণ হবার নয়।
পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।