৪:২১ অপরাহ্ণ
২২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী'র ঈদ শুভেচ্ছা
বৈশ্বিক মহামারী করোনার সাথে যুদ্ধ করছে মানুষ কয়েকটি মাস থেকে। দুর্যোগের সাথে মোকাবেলা করে মানুষ অনেকটা দিশেহারা। তবুও আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের মনোবল অত্যন্ত শক্ত। সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা ধর্মীয় অনুষ্ঠান গুলি ভাগাভাগি করি নিজেদের মধ্যে। রাত পোহালে যে সূর্য উদয় হবে , সূর্যের আলোয় আলোকিত এই দিনটি আমরা উদযাপন করব ঈদুল আযহা। পবিত্র এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে মানুষ যথাসাধ্য চেষ্টা করবে কুরবানী করার। বর্তমান এই মহামারী সংকটে আগামীকালের কুরবানী অত্যন্ত গুরুত্ব বহন করে। হয়তো এই কুরবানীর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আল্লাহর নৈকট্য লাভের মধ্য দিয়ে আমরা বিশ্বাস রাখি আল্লাহ আমাদের এই মহামারী থেকে হেফাজত করে সুন্দর এবং সুস্থ একটি পৃথিবী আমাদের দান করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দিন। পরিবার এবং দেশের কল্যাণে এগিয়ে আসুন।