বিজ্ঞপ্তি
১২:০ ৭ পূর্বাহ্ণ
সিলেটে জমিয়ত মহাসচিব আল্লামা ক্বাসেমীর স্মরণসভা ৭ জানুয়ারি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব দেশের শীর্ষ আলেম আল্লামা নুর হোসাইন ক্বাসেমী (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা জমিয়তের কার্যালয়ে জেলা ও মহানগর জমিয়তের সম্পাদকমন্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় জমিয়ত মহাসচিব আল্লামা ক্বাসেমীর জীবন ও কর্ম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ৭ জানুয়ারির স্মরণ সভা সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ দাওয়াতি সফর, লিফলেট বিতরণ, অতিথিবৃন্দকে দাওয়াত প্রদান ও স্মরণ সভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ আলীকে সভাপতি ও মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট ইন্তেজামিয়া কমিটি গঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা শায়খ জিয়া উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা উবায়দুল্লাহ ফারুক, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা এখলাছুর রহমান (ইউরোপ), মাওলানা আব্দুল হাফিজ (ইউরোপ), জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা শায়খ মহিউল ইসলাম বুরহান, বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন ক্বাসেমী, মাওলানা রেজাউল করিম জালালী, আল্লামা নুর হোসাইন ক্বাসেমী (রহ.) এর ছেলে মাওলানা জাবের ক্বাসেমী সহ শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে কৃষক–ব্যাংক সংযোগ সম্মেলন
কমলগঞ্জে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে উদযাপিত খাসিদের ‘সেঙ…
কমলগঞ্জে মার্কেটে আ'গুন, ফায়ার সার্ভিস পৌছার আগেই পু'ড়ে…
পিতার স্মৃতি ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত: মসজিদ পুনর্নির্মাণ,…
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে প্রবাসী ঐক্য পরিষদের…
কমলগঞ্জে চালু হলো ‘সুখী’ অ্যাপ,পাওয়া যাবে ২৫ ধরনের…
ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে ফ্যাসিস্ট অ'গ্নি সন্ত্রা'সীদের…
আওয়ামী নাশ'কতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বি'ক্ষোভ
মিথ্যা মা'মলা ও অপ'প্রচারে হয়'রানির অভি'যোগ
দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্টের উদ্যোগে অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত
প্রবাসী বুরহান উদ্দিন শফি হ*ত্যা বিচার চেয়ে প্রধানমন্ত্রীর…
সিলেটের প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ