শুক্রবার, নভেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩ আগস্ট ২০ ২০
১০ :৫৪ পূর্বাহ্ণ

কমলগঞ্জে ধলই বাগানের বে-আইনী নোটিশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  মাধবপুর ইউনিয়ন এর ধলই চা বাগান বে- আইনী ভাবে বাগান বন্ধ থাকায়, বাংলাদেশের সব চা বাগান থেকে আন্দোলন ও মানববন্ধন অব্যাহত রয়েছে।  মানববন্ধন কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার দুপুরে পাত্রখোলা চা বাগানে মানববন্ধন অনুষ্টিত হয়। 
মানববন্ধনে মনু ধলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিপেন পাল, মনুধলই ভ্যালীর সম্পাদক নির্মল দাস পানিকা, চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারাম বিন, জাগরণ ফোরামের সভাপতি মহন রবিদাস, প্রদীপ পাল প্রমূখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ নোটিশ প্রত্যাহার করে বন্ধ দলই চা বাগান অবিলম্বে খুলে দেওয়া, শ্রমিকদের বন্ধকালীন দিনগুলোর পূর্ণমুজুরী দেওয়া এবং সরকার কর্তৃক গঠিত মুজুরি বোর্ডের মাধ্যমে ধলই চা বাগানের শ্রমিকদের মুজুরির ঘোষণা দিতে হবে। শ্রম আইন লঙ্ঘন করে ধলই চা বাগান কর্তৃপক্ষ গত ২৭ জুলাই পূর্ব ঘোষনা ছাড়াই বিশৃংখলা সৃষ্টি অভিযোগ এনে পরিকল্পিতভাবে রাতের আধারে নোটিশ দিয়ে চলমান চা বাগান বন্ধ ঘোষণা করেছেন। এভাবে অবৈধ নোটিশ দিয়ে উৎপাদনশীল একটি চা বাগানে বিশৃংখলা সৃষ্টি করার জন্য ধলই বাগানের মালিকপক্ষের শাস্তির ও দাবি জানান বক্তারা।
আগামী মঙ্গলবার (৪ আগস্ট) কমলগঞ্জ উপজেলা পরিষদে ২য় বৈঠকে যদি ধলই চা বাগান খোলার কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে চা শিল্পাঞ্চলের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনকারীরা জানান। এর আগে সকাল সাড়ে ১০ টা ধলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের মাধবপুর লেইক রোডে চা ছাত্র যুব পরিষদ পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।  মানববন্ধনে উপস্থিত ছিলেন, মনু দলই ভ্যালির সভাপতি বাবু ধনা বাউরি, চা শ্রমিক নেতা সীতারাম বীন(ইউপি সদস্য), চা শ্রমিক নেতা নির্মল দাস পানিকা,পাএখোলা চা বাগানের ছাত্র নেতা প্রদিপ পাল, স্বপন কুমার নুনিয়া, মাধবপুর চা বাগান পঞ্চায়েত বৃন্দ, ছাত্রনেতা সুগরীম দাস প্রমূখ।
এসময় বক্তব্য দেন চা ছাত্র যুব পরিষদের পক্ষে নারায়ণ রাজবংশী, রিপন, রাম সিং, মাধবপুর চা বাগান পঞ্চায়েতর কান্তি লাল বাক্তি। বক্তারা বলেন আগামী ৪ আগষ্ট যদি ধলই চা বাগানের সমস্যার সমাধান না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন চা শ্রমিক নেতা সহ সকল চা বাগানের ছাত্র যুবক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ