সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৬ মে ২০ ২১
৮:১৬ অপরাহ্ণ

সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে জেলা বিএনপির শোক

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৪ আসন জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এর সাবেক এমপি দিলদার হোসেন সেলিম (৭৩) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন সিলেট বিএনপির অন্যতম জনপ্রিয় নিবেদিত প্রাণ দায়িত্বশীল। তিনি দীর্ঘদিন জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। সিলেট জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

দেশ-জাতি ও দলের দুর্দিনে সাহসী ভুমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা সিলেট জেলা তথা সিলেট বিভাগ বিএনপির অন্যতম অভিভাবককে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ