৮:৩৯ অপরাহ্ণ
ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব
কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকাল সাড়ে পাচ টায় থানা রোড শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি পৃথক বিশাল উল্টা রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে ।
এইদিন নানা মাঙ্গলিক আনুষ্ঠানিকতা ও ভক্তদের অংশগ্রহণে রথটানা হয়।উৎসবে ধর্মীয় মঙ্গল আরতি,দর্শন আরতি ও অগ্নিহোত্রী যজ্ঞ পাঠ ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা ও ধর্মীয় সভা শেষে হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। এইদিন রথে জগন্নাথদেব তাঁর মাসির বাড়ি যান। আট দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে শেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে ৯ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পরিচিত।