৫:৫২ অপরাহ্ণ
ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন
[ঢাকা, জুলাই ২৩, ২০২৬]দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রাণকেন্দ্রে আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত।
নতুন এই শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে। ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নাসিমুল বাতেন, যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দদের সাথে নিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ
সময় ডিবিএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। জনাব নাসিমুল বাতেন আশা প্রকাশ করেন, নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকায় আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ (AAA)’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে থাকে।