৭:২৯ অপরাহ্ণ
কমলগঞ্জে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাদূ'র্গত'দের পাশে বাংলাদেশ বিমান বাহিনী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যাদু'র্গত'দের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (১৩ জুলাই) বিকালে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা।
এসময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম, ইউপি সদস্য ইব্রাহীম আলী, রিপন ইসলাম ময়নুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকায় বন্যাপিড়ীত দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম আজ শুরু হলো। এটি অব্যাহত থাকবে। একই সাথে মেডিকেল ক্যাম্প করা হবে। আমরা সরেজমিনে খোঁজ নিয়ে বন্যার্তদের তালিকা করে ত্রাণ বিতরণ করেছি।