৫:৩৯ অপরাহ্ণ
কুলাউড়ার প্রবীণ রাজনীতিক ব্যক্তিত্ব মুহিম খান আর নেই
মৌলভীবাজারের কুলাউড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রবীণ রাজনীতিক মুহিম খান (৭০) আর নেই। মঙ্গলবার রাত ১০টায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি অসুস্থ ছিলেন। সর্বশেষ শারিরীক অবস্থা খারাপ হলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃ'ত্যুকালে তিনি স্ত্রী,ছেলে,মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বদানকারী জনপ্রিয় ছাত্রনেতা ও তরুণ জনপ্রিয় রাজনীতিক ডক্টরেট ডিগ্রি অর্জনে যুক্তরাজ্যে থাকা সাঈদ খান শাওন মঠোফানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এক প্রতিক্রিয়ায় সাঈদ খান শাওন গণমাধ্যমকে বলেন,আমার পিতা মুহিম খান দীর্ঘ সংগ্রামী পথচলায় বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে চলাফেরা করেছেন তাই কারো মনে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবা ছিলেন ন্যায়ের পক্ষের অবিচল সৈনিক ও স্পষ্টবাদী ব্যক্তিত্ব। বাবার একই আদর্শে আগামীতে মানুষের পাশে থাকার অঙ্গিকার করে সবার কাছে বাবার রুহের মাগফেরাত কামনা করেন।'
শোক প্রকাশ: কুলাউড়ার প্রবীণ ব্যক্তিত্ব মুহিম খানে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, শফিউল আলম চৌধুরী নাদেল,কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফি আহমদ সলমান, মাওলানা ফজলুল হক খান শাহেদ,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার শাখার সভাপতি সমকাল প্রতিনিধি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনহার আহমদ শমসাদ,সমকালের সিলেট স্টাফ রিপোর্টার ফয়সাল আহমদ বাবলু,নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, কালের কন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস,সিনিয়র সাংবাদিক মোক্তাধির হোসেন,সাপ্তাহিক সীমান্তের ডাকের নির্বাহী সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এস আলম সুমন,সমকাল কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর প্রমূখ।