বুধবার, আগস্ট ১৯, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১৫ জুলাই ২০ ২৬
৫:৪৬ অপরাহ্ণ

কমলগঞ্জে নি'খোঁ'জের চার দিন পর লা.'শ ভেসে উঠলো নদীর বালু চরে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে নি'খোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের ম'রদে'হ ভেসে উঠেছে বালু চরে। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মিন্টু মিয়ার বাড়ীর সামনে নদীর বালু চরের পাশে নদীর পানিতে ম'রদে'হটি ভেসে উঠে।

তিন সন্তানের জনক মাসুক মিয়া মাধবপুর ইউনিয়নের হীরামতির গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বলাই দাশ ও মাসুক মিয়া ধলাই নদী পারাপারের সময় দুজনই নদীর তীব্র স্রোতে ভেসে যান কিছুক্ষণ ভাসার পর বলাই দাশ তীরে ভিড়তে সক্ষম হলেও তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন মাসুক মিয়া।

তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিলেট আসা ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। প্রায় চার ঘন্টা তল্লাশির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার স্বজনরা কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।

অবশেষে বুধবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পাটনীকোণা এলাকায় ধলাই নদীর চরের পাশে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা মরদেহটি মাসুক মিয়ার বলে শনাক্ত করেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, নিখোঁজের দিন থেকেই ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। চার দিন পর তার মরদেহটি ভেঁসে উঠেছে। কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরুতহাল তৈরী করে পরিবারের লাশ হস্তান্তর করে দেয়া হয়। এদিকে মাসুক মিয়ার মরদেহ উদ্ধারের পর সকাল ১১ টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মাসুক মিয়ার দাফন সম্পুর্ন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ