সোমবার, জুলাই ১৩, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১১ জুলাই ২০ ২৬
২:০ ৭ অপরাহ্ণ

কমলগঞ্জে গরুর ঘাস কেটে ফেরার পথে ধলাই নদীতে নেমে মাসুক মিয়া নামের এক কৃষক নি'খোঁজ

মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া হীরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও বলাই দাশ নামের দুই কৃষক প্রতিদিনের মতো শনিবার (১১ জুলাই) সকাল ৯ টার দিকে ধলাই নদীর অপর পাশ হকতিয়ার খোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান।সকাল সাড়ে ১০টায় ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। তার সাথে থাকা বলাই দাশ (৫০)সাঁতরে উপরে উঠতে পারেলও মাসুক মিয়া নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

নদীর পাড়ে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,নদীতে পানি ও স্রোত দুটোই বেশি ছিল। ঘাসের বস্তা মাথায় নিয়ে নদী পার হতে গিয়ে স্রোতের টানে তিনি আর নিজেকে সামলাতে পারেননি।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান মেলেনি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.ফারুকুল ইসলাম, উদ্ধারকাজে সহায়তার জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধারকাজ শুরু করা হবে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ